বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা সীমান্তে ১৫৬ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে সীমান্তের শূণ্য রেখা হতে বাংলাদেশের ভেতরে আনুমানিক ০৮ কিলোমিটার ভেতর থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন এর নেতৃত্বে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) হতে ০৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা হতে আনুমানিক ০৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ১৫৬ কেজি ওজনের একটি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। মূর্তির আনুমানিক সিজার মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা।