বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কালচারাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) উজ্জ্বল বাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু রেজা আমিনুর রহমান সুইট, নেসকোর সহকারী প্রকৌশলী আদনান সাকিব, সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, পুলিশ কর্মকর্তা মইনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হাসিবুল আলম লিটন, জেলা এনসিপির ইঞ্জিনিয়ার গোলাম কবীর, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে ফেসবুকে ভারত বিরোধী একটি পোষ্টের জের ধরে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের অত্যন্ত মেধাবী আবরার ফাহাদ।
জানা যায়, আবরারকে শিবির আখ্যা দিয়ে দুই দফায় দুটি কক্ষে নিয়ে তারা নির্মম ভাবে মারধর করে হত্যা করে।