সর্বশেষ সংবাদ :

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও বিনোদপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক পরিক্রমা কর্মসূচীর অংশ হিসাবে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সহিত রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেৃতৃবৃন্দের এক মতবিনিময় সভা বিনোদপুর ব্যবসায়ী সমিতির কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
বুধবার এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আহসান হাবিব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং আরডিএ মার্কেটের সভাপতি আলহাজ্ব ফরিদ, মামুদ হাসান। সভায় ব্যবসায়ীদের সার্বিক সমস্যা সমূহ নিয়ে বিশদ আলোচনা হয় এবং সকল সমস্যা সম্মিলিতভাবে সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ঐক্যই শক্তি, ঐক্যের কোন বিকল্প নাই। তিনি দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় আরও বক্তব্য রাখেন বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বরজাহান আলী, সহ-সভাপতি আবু বাক্কার মোল্লা, মোঃ আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ মিজানুর বজলু, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি-আলহাজ্ব রিয়াজ উদ্দীন আহমেদ, ফৌজদার শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, আলহাজ্ব রফিকুল ইসলাম, শফিকুর রহমান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনিসহ আরও অনেকে। সভাটি পরিচালনা করেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক- এ.বি.এম মনোয়ার সুলতান (মানু)।


প্রকাশিত: October 9, 2025 | সময়: 4:20 am | সুমন শেখ