সর্বশেষ সংবাদ :

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় বিলে গরু নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আফসার আলী (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের বাজেকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কৃষক আফসার আলী বাড়ির নিকটবর্তী বিলে গরু নিয়ে যায়। ওই সময় বিকট শব্দে বজ্রপাত হলে আফসার আলী মাটিতে লটিয়ে পড়েন। বিষয়টি দুর থেকে অন্যান্য লোকজন দেখে তাকে উদ্ধার করতে আসে। তারা এসে আফসার আলীর শরীর ঝলসানো ও মৃত অবস্থায় দেখতে পায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।


প্রকাশিত: October 9, 2025 | সময়: 4:20 am | সুমন শেখ