বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল আজ। চীনের টিয়ানরান ডোং এর বিরুদ্ধে বাংলাদেশের মেয়ে সুমাইয়া আকতার সাড়ে তিন ঘণ্টা হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে ১-২(৪-৬,৬-২ ও ৪-৬) সেটে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন।। প্রথম সেটে ৪-৬ গেমে হারার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সুমাইয়া। দ্বিতীয় সেটে ৬-২ এর ব্যবধানে সেট জেতার পর তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে যাওয়ার পর সুমাইয়া পরপর দুই দুটি ব্রেক পয়েন্ট লস করে। এরপর থেকেই চীনের টিয়ানরান ডোং খেলায় পূর্ণ শক্তি নিয়ে ম্যাচে ফিরে আসে। ৪-৬ গেমে তৃতীয় সেট হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ঝালকাঠির মেয়ে সুমাইয়া আকতার।
মঙ্গলবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত মিলে মোট ২৪ টি খেলা অনুষ্ঠিত হয়।
বালিকাদের এককে বাংলাদেশের সুমনা বক্সি, মালিহা ইসলাম, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়। সকাল ৮টা থেকে বালিকাদের একক খেলাগুলো অনুষ্ঠিত হয়। ভারতের ইয়াসিতা ইরিতি সরাসারি ২-০ (৬-২, ৬-০) সেটে বাংলাদেশের সুমনা বক্সিকে, চীনের জিজি ইয়াং সরাসরি ২-০(৬-০,৬-০) সেটে মালিহা ইসলামকে, চীনের টিয়ানরান ডোং ২-১ (৬-৪,২-৬, ৬-৪) সেটে বাংলাদেশের সুমাইয়া আকতারকে, চীনের হানিউ ওয়ান সরাসরি ২-০(৬-৪, ৬-১) সেটে মালদ্বীপের নাবা নিশানকে, ভারতের তামান্না নায়াার সরাসরি ২-০ (৬-৩,৬-৪) সেটে টপ সিট ওয়ান জাপানের হারু ইশিদাকে, টপ সিট টু মালদ্বীপের আরা আসরা আজিম সরাসরি ২-০(৬-০,৬-২)সেটে চীনের জিকান ইয়ানকে, ভারতের তানিচা ভাটিয়াগার সরাসরি ২-০ (৬-৪-৬-১) সেটে থাইল্যান্ডের নাথিদা খুপাংসাকোরনকে এবং ভারতের শানভি রেড্ডি সরাসরি ২-০(৬-৩, ৬-২) সেটে বাংলাদেশের হালিমা জাহানকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এছাড়াও বালক এককে ভারতের নীভ রবি কুঠারী সরাসরি ২-০ (৬-০,৬-১) সেটে থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাকে ও থাইল্যান্ডের আরিয়া ফুল লিকুল সরাসরি ২-০ (৬-০, ৬-৩) সেটে বাংলাদেশের খাব্বু গায়েনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেন।