, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৭১ বোতল ফেন্সিডিলসহ সোহেল রানা (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোহেল রানা পার্শ্ববর্তী বাঘা উপজেলার খানপুর গ্রামের লাভলু মন্ডলের ছেলে।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর সূত্রে জানা গেছে, গোপনসূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নওপাড়া গ্রাম থেকে ৭১ বোতল ফেন্সিডিল সহ সোহেল রানাকে আটক করা হয়। এসময় ২ টি মোটর সাইকেল এবং ১টি বাটন মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
র্যাব জানায়, আটক সোহেল রানা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।