ইচ্ছের বিরুদ্ধে বিয়ে অত:পর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলায় কনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছেন নববধূ। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেন তার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেন। এই বিয়েটি করেন বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের বাসিন্দা শান্ত শেখের ছেলে রতন আলী শেখ। বিয়ের দুদিন পর কনে তার বাবার বাড়ি যান বরকে সাথে করে। এরপর সে আর শ্বশুর বাড়ি আসবেন না বলে সাফ-সাফ জানিয়ে দেন তার পরিবারকে।
এদিকে কনের ইচ্ছের বিরুদ্ধে তার পিতা আবারও তাকে স্বামীর সাথে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন। এরপর নববধূ হিরা খাতুন তার প্রেমিক ও স্বপ্নের পুরুষের কাছে চিঠি লিখে সোমবার ৬ অক্টোবর সন্ধ্যায় বাঘার দাদপুর চরে নিজ স্বয়ন কক্ষের তীরের সাথে গলাই উড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এই মৃতুর আগে নববধূ একটা চিঠি লিখে যান।
ঐ চিঠিতে লেখা রয়েছে, আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে আর হয়তো জীবিত পাবেন না। আমি চেয়ে ছিলাম আমার প্রেমিক স্বপ্নের পুরুষের সাথে বিয়ে করে সুখি হবো। কিন্তু সেটা আর সম্ভব হলো না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার কবরটা আমার প্রেমিকের বাড়ির সামনের গোরস্থানে দাফন করবেন।
এ বিষয়ে সোমবার রাতে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে পোষ্ট মর্টেমের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫ | সময়: ৬:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ