, , ।
ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রুগীদের ভ্যাকসিন যথেষ্ট মজুত রয়েছে বলে জানানিয়েছেন কর্তৃপক্ষ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বরে ৬ জন সাপে কাটা রুগীর ভর্তি হলে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে। বাকীদের সাপে কাটার চিহ্ন সনাক্ত করা যায়নি। অক্টোবরে সাপের কামড়ে যে ২ জন মারা গেছেন তাদের বিলম্বে স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সাপে কাটা রোগীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসক মেডিকেল অফিসার মীম ইফতেখার জাহান এর সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ভোলাহাট উপজেলায় পর্যাপ্ত সাপে কাটা রুগীদের জন্য ভ্যাকসিন মজুত রয়েছে। এখন প্রায় ৪০ ভায়াল ভ্যাকসিন রয়েছে।
তিনি জানান, গ্রামের কবিরাজের ঝাড়ফুঁকের কারণে সাপে কাটা রুগীরা বাড়িতে অনেক দেরি করে ফেলেন। অবস্থা বেগতিক হয়ে গেলে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি বলেন এ প্রবনতা ত্যাগ করতে হবে এবং সাপে কাটলে সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে হবে।