সর্বশেষ সংবাদ :

বাঘায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার

নুরুজ্জামান, বাঘা: জনদুর্ভোগ কমাতে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর এলাকায় একটি ভাঙ্গা রাস্তা সংস্কার করা হচ্ছে। চরাঞ্চলে যাতায়াতের মূল সড়ক হওয়ায় জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের নির্দেশ ক্রমে এই কাজটি নিজেস্ব অর্থায়নে সংস্কার করছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ ওরফে শামীম সরকার। তাঁর এই উদোগকে সাধুবাদ জানিয়েছেন চরাঞ্চলবাসী।
স্থানীয় লোকজন জানান, এ বছর বন্যার কারণে বাঘা থেকে চাকরাজাপুর আসার মুল রাস্তার একটি স্থান পানিতে তলিয়ে যায়। এর ফলে রাস্তাটি ভেঙ্গে একাকার হয়। একই সঙ্গে কিছু-কিছু জায়গা ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়। এর ফলোশ্রুতিতে চকরাজাপুর হাট এবং ইউনিয়ন পরিষদে যাতায়াতে জনগনের ভোগান্তি বাড়ে।
নিরুপায় হয়ে চরাঞ্চল এলাকার বিএনপি নেতা-কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহবায়ক আবু সাঈদ চাঁদের স্মরণাপন্ন হন। পরবর্তীতে চাঁদের নির্দেশে এই রাস্তাটি নিজ উদ্যোগে লোকমারফত সংস্কার কাজ শুরু করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।
চকরাজাপুর এলাকার স্কুল শিক্ষক গোলাম মোস্তফা জানান, এই রাস্তা দিয়ে উপজেলা সদর থেকে অনেক মানুষ চকরাজাপুর হাটে যাতায়াত করে। কেউ মোটর সাইকেল, কেউবা অটো এবং অনেকেই টমটম সহ বাইক এবং ভ্যান যোগে চলাফেরা করেন। কিন্তু এবারের বন্যায় রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় সর্বস্তরের মানুষকে ভোগান্তি পোহাতে হয়। যার সমাধান করে দিচ্ছেন আমাদের উপজেলার কৃতিসন্তান ও রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ ওরফে শামীম সরকার। এতে করে আমরা তার প্রতি অনেক খুশি ও কৃতজ্ঞ।
শনিবার এই রাস্তাটি সংস্কারের সময় উপস্থিত ছিলেন, চকরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা খামারু, সাধারণ সম্পাদক জগলু সিকদার, যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম ও বাঘা উপজেলা ছাত্রদল নেতা সাগর শিকদার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


প্রকাশিত: October 6, 2025 | সময়: 4:35 am | সুমন শেখ