বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়ায় রিপন কাজী (৩২) নামে এক ব্যক্তির পেটে বন্দুক দিয়ে গুলি করেছে পাখি শিকারী। রবিবার সকালে কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনাটি। আহত রিপন কাজী ওই গ্রামের আনছার কাজীর ছেলে। এঘটনায় পুলিশ জাহিদ, সামাউল ও আশরাফুল নামের তিন যুবককে আটক করেছে।
স্থানীরা জানায়, প্রায় দিন সকালেই পার্শ্ববর্তি ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে জাহিদ, একরাম আলীর ছেলে আশরাফুল ও আব্দুল জলিলের ছেলে সামাউল মোটর সাইেকেলে করে এয়ারগান দিয়ে কলসনগর বিলে পাখি শিকার করতে আসে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা পাখি শিকারে আসলে রিপন কাজী বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাখি শিকার করা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুল চালায় এক যুবক।
রিপনকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় পাখি শিকারি জাহিদ, সামাউল ও আশরাফুলকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।