সর্বশেষ সংবাদ :

রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তাহের (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। তাহের হোসেন উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের মৃত আশরাফ হাজী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানিয়েছে, রোববার সকালে গরুকে খাস খাওয়ানোর জন্য গরু নিয়ে ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর এলাকার মাঠে যান কৃষক তাহের। তিনি মাঠে গরু ছেড়ে দিয়ে গরু চরাচ্ছিলেন। সকাল ১০টার দিকে হটাৎ আকাশে কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে গরু রেখে একটি বটগাছের নিচে আশ্রয় নেন তাহের। সেখানে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।


প্রকাশিত: October 6, 2025 | সময়: 4:29 am | সুমন শেখ

আরও খবর