চারঘাটে বড়াল নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে চারঘাট বড়াল নদীর সুইসগেট থেকে অজ্ঞাতনামা (২৫) মরদেহ উদ্ধার করে চারঘাট নৌ পুলিশ।
জানা যায়, বুধবার সকালের দিকে চারঘাট বাজার বড়াল নদীর সুইসগেটে একটি মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা। এসময় নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির, মরদেহ উদ্ধারের পর আমরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ