সর্বশেষ সংবাদ :

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্বামী নিহত, গুরুত্বর আহত স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ট্রাক চাপায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর পৌণে বারোটার দিকে মধুপুরের রুপালী ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, বুধবার দুপুর পৌণে বারোটার দিকে ঢাকার গাজীপুর থেকে মোটর সাইকেল যোগে স্বামী আপন (২৪) ও স্ত্রী ফারজানা বেগম (১৮) তাদের গ্রামের বাড়ী জামালপুরের সরিষাবাড়ীর মূলবাড়ীতে যাচ্ছিল।
যাওয়ার পথে মধুপুরের রুপালী ফিলিং স্টেশনে পৌঁছলে জামালপুর গামী একটি ট্রাককে অভার টেকিং করার সময় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের চালক আপন নিচে পড়ে যায়। এতে আপন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্ত্রী ফারজানা বেগম সে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাক টি থানায় নিয়ে আসে। এবং নিহত আপনের স্ত্রী আহত কে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনা ঘটনার সাথে সাথেই ট্রাক চালক পালিয়ে যায়।
এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত আপন (২৪) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে। আহত ফারজানা বেগম (২৪) সে নিহত আপনের স্ত্রী।


প্রকাশিত: October 2, 2025 | সময়: 6:02 am | সুমন শেখ