, , ।
স্টাফ রিপোর্টার: বৃক্ষরোপণের মধ্যে দিয়ে কাটাখালি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। পরিচালনা কমিটি সভাপতি সাজ্জাদ আলী আসিফ, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল, কাটাখালি পৌরসভা, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম মিলন এর তত্ত্বাবধানে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাটাখালি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হেনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাখালি পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ।