বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মাদককে না বলুন’ প্রতিবাদ্যকে সামনে রেখে বখতিয়ারাবাদ এলাকাবাসীর আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। শুক্রবার মানববন্ধনে মাদকের ভয়াবহ পরিণতি ও সমাজে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তুলে ধরা হয়। মাদক নির্মূলে সবার সহযোগিতাও কাম্য করা হয় মানববনাধন থেকে।
বখতিয়ারাবাদ ঈদগাহ মাঠে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকাবাসি, মসজিদের মুসল্লীসহ সর্বস্তরের জনগণ। এসময় বক্তব্য রাখেন ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ, নজরুল ইসলাম, আজিম শেখ, মাসুদ রানা, নুরুজ্জামান নূর, এহসানুল কবির সাহেব, তমাল হোসেন দুর্জয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবসমাজক আজ ধ্বংসের মূল কারণ হচ্ছে মাদক। মাদক একটি সমাজের তরুণ ও যুবকদেরকে পথভ্রষ্ট করে তোলে। মাদক সেবনের কারণে সমাজে নানারকম অপরাধ সংঘটিত হচ্ছে। মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে যুবক-তরুণরা ছিনতাই-চুরি সহ নানা অপকর্মে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছে। মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে নিজের বাবা-মা ও স্বজনদের সাথেও মাদকসেবীরা অন্যায় আচরণ করছে। এমনও শোনা যায়, টাকার জন্য মাদকসেবীরা নিজের বাবা-মাকেও শারীরিকভাবে লাঞ্চিত করছে।
বাসাবাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও বিক্রি করছে। মাদকসেবনের ফলে দেশে ধর্ষণের মতো অপরাধও বৃদ্ধি পাচ্ছে। মাদক এখন সমাজের সবচেয়ে বড় ব্যাধিতে পরিণত হয়েছে। দিনদিন মাদকসেবীদের দৌড়াৎ বৃদ্ধির কারণে সমাজে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা। তাই সমাজ ও দেশকে সুরক্ষা দিতে হলে যুবসমাজকে মাদকের পথ থেকে সড়িয়ে আনতে হবে। এলাকায় মাদক বিক্রেতা ও মাদক স্পষ্টগুলো চিহিৃত করে সেগুলো নির্মূণ করার ব্যবস্থা করতে হবে। আর এই কাজ করতে হবে সবাইকে একত্রিত হয়েই। মাদক নির্মূল করতে না পারলে সমাজ তথা দেশ একসময় পতীত হবে অন্ধকারের গহ্বরে।
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণ ও যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে সড়িয়ে বানতে হবে। মাদক সেবনের ফলে, যুবসমাজ আজ খেলাধুলা ও জ্ঞান চর্চার বিপরীতে গিয়ে দিনদিন মেধাশুণ্য হয়ে পড়ছে। তাই, যুবক ও তরুণদেরকে খেলাধুলাসহ অন্যান্য সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই মাদকমুক্ত একটি শিক্ষিত সমাজ। আসুন আমরা সকলে মিলে একটি মাদকমুক্ত সমাজ গড়ি’ বলেন বক্তারা।