, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় চুরি ও ছিতাইয়ের মতো ঘটনা সম্প্রতি সময়ে বেড়েছে। হাউজিং এস্টেট সোসাইটির বাসিন্দারা চুরি, বিদ্যুতের তার চুরি ও ছিনতাইয়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রায় দিনই ঘটছে এমন ঘটনা। সাধারণ মানুষ মধ্যে অনিরাপত্তায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি এলাকায় ঘন ঘন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাতে কিংবা দিনের বেলায় বাসা-বাড়ির জানালা ও বারান্দা লক্ষ্য করে চোরেরা মোবাইল, বৈদ্যুতিক তারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার অভিযোগ জানানোর পরও নিরাপত্তা জোরদারে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
বাসিন্দাদের ভাষ্য, আবাসিক এলাকা হিসেবে উপশহরের একটি সুমান আছে। সাধারণ মানুষ চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় চিন্তায় আছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপর হলে চুরি ও ছিনতাইয়ের এই দৌরাত্ম্য কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।