সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় প্রশিক্ষণপ্রার্থী বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার নওগাঁ যুব উন্নয়ন কমপ্লেক্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট আবেদনকারীর সংখ্যা ৭২৩ জন।
দুই শিফটে লিখিত স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা তদারকি জন্য উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লিয়াকত আলী। এছাড়া জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের নওগাঁর উপপরিচালক মোকসেদুল কবির, সহকারি পরিচালক ফজলুল হক ও মাহমুদ আক্তার এবং ইলার্নিং এন্ড আর্নিং লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যুগ্ম সচিব পরীক্ষা শেষে বলেন, দিনব্যাপী স্বচ্ছতার ভিত্তিতে খাতা মূল্যায়ন করে লিখিত পরীক্ষার উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামীকাল মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় সংখ্যক উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের নিয়ে তিন মাস ব্যাপী ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি আরো জানান, কর্ম প্রত্যাশী বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব দূরীকরণ ও সামাজিক ভাবে আর্থিক স্বচ্ছলতা ও বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।


প্রকাশিত: September 27, 2025 | সময়: 1:04 am | সুমন শেখ