, , ।
তাহেরপুর পৌর প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম দেওয়ান গত বুধবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ঝিকরা ইউনিয়নের রায়সেন পাড়া গ্রামের মৃত খৈইমুদ্দীন দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুল করিম দেওয়ান বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। বুধবার সকালে হঠাৎ করে অসুস্থ হলে বিকেল ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় মরহুম আব্দুল করিম দেওয়ানের রাষ্ট্রীয় মর্যদায় জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থান রায়সেন পাড়া গ্রামে দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল করিম দেওয়ান এর রাষ্ট্রীয় মর্যদায় জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আহাদ আলী, মুক্তিযোদ্ধা, হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কায়েম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।