সর্বশেষ সংবাদ :

লালপুরে সর্পদংশনে একজনের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে সাপের কামড়ে মিঠুন চন্দ্র (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মিঠুন উপজেলার আড়বাব ইউনিয়নের হাশিমপুর গ্রামের সত্যেন চন্দের ছেলে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিঠুন বাড়ির সাথের খড়ের গাদা থেকে গরুর জন্য খড় বের করতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। স্বজনরা তাকে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রকাশিত: September 26, 2025 | সময়: 12:56 am | সুমন শেখ