, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, শরিফুল ইসলাম উদ্ধারকৃত ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন। বুধবার বেলা সাড়ে ১১টায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫৩ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৫৩টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৮টি, স্যামস্যাং ৬টি, শাওমি ১১টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ২টি, টেকনো ৩টি, ওপ্পো ৭টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ৩টি ও টিসিএল ব্র্যান্ডের ২টি। তা ছাড়া বিকাশে ১১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেয়া হয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।