, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার গতনশহর এলাকায় অভিযান চালিয়ে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। বুধবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো তথ্য বিবরণিতে এসব জানানো হয়েছে।
র্যাব জানায়, দুস্কৃতিকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে র্যাব ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ওই এলাকার ভাঙ্গা বৈদ্যুতিক খুঁটির পাশে টিনের বক্সের ভিতর রক্ষিত পিস্তলের ২ রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক যথাযথ নিয়মে জব্দ করা হয়।
উদ্ধারকৃত গুলি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।