সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে দুই ভুয়া ডিবি আটক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে পুলিশের লোগো সম্বলিত নিরাপত্তা ভেস্ট ও হ্যান্ডকাপ সহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় জনতা। সোমবার রাত ৯ টার দিকে সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজারে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলো সদর উপজেলার মাধাইনগর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪২) ও অপরজন ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে মজনু মন্ডল (৪০)।
পুলিশ ও মাধাইনগর বাজারের স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯ টার দিকে মশিউর ও মজনু মাধাইনগর বাজারে এসে নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের কাছে পুলিশের একটি নিরাপত্তা ভেস্ট ও হ্যান্ডকাফও ছিল।
এক পর্যায়ে তাদের আচরণ ও কর্মকান্ড সন্দেহ হওয়ায় বাজারের লোকজন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় উভয়েই অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। পরে স্থানীয়রা ডিবি পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলেও তারা দেখাতে পারেননি। এ সময় স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।


প্রকাশিত: September 24, 2025 | সময়: 12:40 am | সুমন শেখ