বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চিকিৎসেবায় ইবনে সিনা ট্রাস্টের সাথে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আলোকে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও তাদের ডিপেডেন্টগণ ইবনে সিনা ট্্রাস্টের সকল শাখা থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিশেষ ছাড় পাবেন। রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের মিলনায়তনে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সেক্রেটারি জমসেদ আলী ও ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-২ মুহাম্মদ আশরাফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতাপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন।
স্বাক্ষরিত সমঝোতার আওতায় এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও তাদের ডিপেডেন্টগণ ইবনে সিনা ট্্রাস্টের সকল শাখা থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় কর্পোরেট ডিস্কাউন্ট প্রাপ্ত হবেন।
উক্ত অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-২ মুহাম্মদ আশরাফুল ইসলাম রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাথে যুক্ত হতে পারায় আনন্দ প্রকাশ করেন ও পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম এ্যাডভোকেট বার এসোসিয়েশনকে কর্পোরেট ডিস্কাউন্ট প্রদান করায় ইবনে সিনা ট্রাস্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ইবনে সিনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সিনি. সহসভাপতি এ্যড. মজিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নুর-ই-কামরুজ্জামান ইরান, পাবলিক প্রসিকিউটর ইমতিয়ার মাশরুর আল আমিন ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রাজশাহীর সিনি. এসি. ম্যানেজার (এডমিন) মোস্তাফিজুর রহমান আশু, বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ গাউসুল আজম রায়হান, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মাসুদ রানা ও ওয়ালিউল ইসলাম বান্নাসহ বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বার এসোসিয়েশনের সিনি. সহসভাপতি এ্যড. মজিজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।