বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট শহরতলীর পশ্চিম দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রংয়ের ১টি বুলেট প্রুফ জ্যাকেট এবং ১টি ওয়াকিটকি উদ্ধার করেছে। রবিবার দুপুরে র্যাবের প্রেরিত তথ্য বিবরণীতে এসব জানানো হয়েছে। উদ্ধারকৃত বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে। থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে ইতোপূর্বে র্যাব-৫ সিপিসি-৩ এর অভিযানিক দল রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি, ১টি সাউন্ড গ্রেনেড এবং ২টি ওয়াকিটকি উদ্ধার করেছে। লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে র্যাব-৫, সিপিসি-৩ এর তৎপরতা অব্যাহত রয়েছে।