, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত হাফিজার রহমান ওরফে লিটন কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামের মনসুর আলীর ছেলে। রবিবার দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেরীত তথ্য বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাব জানায়, চলতি বছরের গত ২ জানুয়ারি বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব কুজাইল খানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক খান আলুর জমিতে সার দেয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে বাড়ি ফেরত না আসলে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় আব্দুল মালেক খানকে খোঁজাখুজি করে কোন সন্ধান পায়নি।
৩ জানুয়ারি সকালে পরিবারের লোকজন খবর পান, আলু ক্ষেতে আব্দুল মালেকের লাশ পড়ে আছে। এ ঘটনায় কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এবং পরবর্তীতে মামলাটি সিআইডিতে প্রেরীত হয়। এর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শনিবার জয়পুরহাটের কালাই উপজেলার বাকড়া এলাকা থেকে হাফিজার রহমান লিটনকে গ্রেপ্তার করে।