সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে বিএনপি নেতা গফুরের সহধর্মিণীর জানাযা সম্পন্ন

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণী শাহিদা বেগমের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টায় উপজেলার কুয়াতপুর মাদ্রাসার মাঠে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় সর্বস্তরের জনগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিএনপি নেতা আব্দুল গফুর মিথ্যা রাজনৈতিক মামলায় কারাগারে আটক থাকায় স্বামীর পরিবর্তে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটে পরাজিত হন।
মরহুমার জানাযার পূর্বে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং মরহুমার দীর্ঘদিনের জীবনসঙ্গী বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল সহ অনেকেই।
এসময় তাঁরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রকাশিত: September 22, 2025 | সময়: 2:50 am | সুমন শেখ