সর্বশেষ সংবাদ :

লালপুরে শিশুর খেলায় প্রাণ গেল এক ব্যক্তির

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে আটোরিক্সার ধাক্কায় মোলা বক্স (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাবার আটো রিক্সায় বসে খেলছিল চার বছরের শিশু নাবির। খেলতে খেলতে কৌতুহল বসত গিয়ারে চাপ দিলেই অটোরিক্সা ঝাপিয়ে পড়ে এক মোলা বক্সের ওপর। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে শনিবার সকালে নাটোরের লালপুর উপজেলার ছোট বিলশলিয়া গ্রামে। মোলা বক্স ওই গ্রামের মৃত শামসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোলা বক্স ছোট বিলশলিয়া মোড়ে একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় অটোচালক হান্টু মিয়ার চার বছর বয়সী ছেলে অটোর চাবি নিয়ে গাড়ির মধ্যে বসে খেলছিল। হঠাৎ চাবি ঘুরিয়ে গিয়ারে চাপ দিলে অটো রিক্সাটি মোলা বক্সকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটি খেলার ছলে অটোর চাবি ঘুরালে এ দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে।


প্রকাশিত: September 21, 2025 | সময়: 5:02 am | সুমন শেখ