সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাংগঠনিক তৎপরতার অভিযোগে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতা রাশেদুল ইসলাম স্মরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে ধরা হয়।
গ্রেপ্তারকৃত স্মরণ পুঠিয়া পৌরশহরের বাসিন্দা এবং ছাত্রলীগের ওই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। পুলিশ অভিযোগ করেছে, তিনি নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে সমন্বয় গড়ে তুলছিলেন যাতে তারা একসাথে নাশকতামূলক কর্মকাণ্ড গড়ে তুলতে পারে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ‘রাশেদুল ইসলাম স্মরণ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনায় যুক্ত হচ্ছিলেন।’ তিনি আরও বলেন, এমন তৎপরতা প্রতিরোধ করতেই এই গ্রেপ্তার।
পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত চলছে।


প্রকাশিত: September 20, 2025 | সময়: 6:51 am | সুমন শেখ