সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় বিকাশে ভূল করে আসা ৫০ হাজার টাকা থানায় জমা

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী সবুজ আহমেদের (২২) বিকাশ একাউন্টে আমেরিকা প্রবাসীর ভূল করে আসা ৫০ হাজার টাকা বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে থানায় জমা দেয়া হয়েছে।
এবিষয়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে রাজনীতি করি। তিনি আরো বলেন, আমাদের নাটোর জেলার অভিভাবক সাবেক এমপি সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আমাদের নির্দেশ দিয়েছেন, লোভ-লালসা ত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি নলডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতার সততার জন্য তাকে ধন্যবাদ জানান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট টাকাগুলো জমা দেয়ার সময় অন্যদের মধ্যে ছিলেন, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ১নং ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবলুর রহমান, বিএনপি নেতা রহিম উদ্দিন, রফিকুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: September 20, 2025 | সময়: 6:49 am | সুমন শেখ