, , ।
স্পোর্টস রিপোর্টার: জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দল। শুক্রবার (১৯সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠত দিনের প্রথম ম্যাচে ঠাকুরগাঁও বালিকা ফুটবল দল রুনার হ্যাটট্রিকের সুবাদে ৫-০ গোলের ব্যবধানে খুলনা জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রুনা একাই ৩ টি গোল করে। সংগীতা করে ২ টি গোল।
দিনের অপর ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দল ২-০ গোলে মানিকগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। চাঁপাইনবাবগঞ্জের মনিরা একাই ২ টি গোল করে। খেলা পরিচালনা করেন রেফারি মাহফুজা রাহাত ও তাসফিয়া আকতার। তাদের সহযোগিতা করেন শাহিন, সাহানা খাতুন,মাতিংনুমারম ও সোনিয়া।