, , ।
স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীসহ বিভিন্ন উপজেলায় শরদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী: গোদাগাড়ী উপজেলায় প্রস্তুতি মূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর থাকবে। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন করা হবে প্রয়োজনে বিজিবি থাকবে। কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে, এইসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাদরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম , পৌর ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী ও বিভিন্ন পুজামন্ডপের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। গুজব ছড়িয়ে কোন অসৎ মহল যাতে পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার জন্যও সকলের প্রতি অনুরোধ করা হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজামন্ডপগুলোতে নিরিবিচ্ছিন্ন বিদুৎ ্ ও নিরাপত্তার জোর দাবি জানান। আগামি ২৭শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যেমে দূর্গাপূজা শুরু হয়ে ২ অক্টবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। আলোচনা সভা শেষে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এ বছর উপজেলায় ৪২ টি পূজামন্ডপে শরদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রতিটি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হবে।
বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়। সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার ববিতা রানী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিবুল হাসান রাজিব, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক গৌতম কুমার স্বর্ণকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুামর মন্ডল, বিশ্বনাথ প্রামানিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ প্রমূখ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র সহ উপজেলার ৫৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।