সর্বশেষ সংবাদ :

নাচোলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি গোমস্তাপুর উপজেলার নয়াড়িয়ারি গ্রামের সাদেক আলীর ছেলে আবুল কসলাম আজাদ (২৮) বলে জানাগেছে।
এলাকাবাসী ও নাচোল থানা সূত্রে জানাগেছে, সোমবার দুপুর ১টা ৩০মিনিটে পালসার মোটর সাইকেল যোগে তার নিজ বাড়ি হতে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে নাচোল উপজেলার ফতেপুর গ্রামের জনৈক জালাল উদ্দিনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা একটি ট্রাক (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভিকটিম আবুল কালাম আজাদের দুই পা, হাত ও মাথা সহ শরীরের বিভিন্ন জায়গা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন এবং ট্রাকটি জব্দ করে। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: September 16, 2025 | সময়: 12:22 am | সুমন শেখ