, , ।
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬ মোতাবেক সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।এই বছর পাঁচ(৫) টি ক্যাটাগরিতে মোট বার(১২) জন কে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
“দেশ প্রেম, বীরত্ব ও সাহসিকতার” ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য উক্ত ক্যাটাগরিতে রাজশাহীর যুব সংগঠক হাসান শেখ “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫” অর্জন করেন। গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার ঢাকায় অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
হাসান শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বিজয় পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রেখেছেন। এছাড়াও তিনি বর্তমানে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী নিবন্ধিত সংগঠন “এসো গড়ি যুব সঃঘ”এর সভাপতি এবং রাজশাহী মহানগর যুব সংগঠন ফোরামের সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।