, , ।
স্টাফ রিপোর্টার: ন্যাশনাল ব্যাংক পি এল সি রাজশাহী শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে “তারুণ্যের উৎসব ২০২৫”অনুষ্ঠিত হয়েছে। সোমবার ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখায় এই তারুণ্যের উৎস অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ব্যাংক পিএলসি রাজশাহী শাখা ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক কমল কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক পি এলসি রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান রেজওয়ানুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী হেলেনাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার জাহান।
অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আধুনিক ব্যাংকিং এর সাথে তরুণ প্রজন্মের সেতু বন্ধন ক্যাশলেস ব্যাংকিং এবং ব্যাংকিং সেক্টরের অন্যান্য সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক শিক্ষক-শিক্ষিকা, উদীয়মান তরুন ব্যবসায়ীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।