, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বিল দখল পাঁয়তারা এবং ২৭ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মলেন করা েেহয়ছ রোববার বিকালে চারটায় বাগমারা প্রেসক্লাবে এ সংবাদ সম্মলেন অনুষ্ঠতি হয়।
বিবাদমান গাওড়া বিলটি বাগমারা ও র্দুগাপুর উপজলো সীমান্তে অবস্থতি। লীজ গ্রহিতা বাগমারা উপজলোর শ্রীপুর ইউনয়িনরে চাঁইপাড়া গ্রামের রহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, বৈধ ভাবে লীজ নিয়ে গাওড়া বিলে মাছ লালন-পালন ও রক্ষণাবেক্ষণ করে আসছি।
হঠাৎ প¦ার্শবর্তী র্দুগাপুর উপজলোর নওপাড়া ইউনয়িনরে গোপালপুর গ্রামর প্রভাবশালী আনোয়ার হোসনে রকট ২৭ লক্ষ টাকা দাবী করে বসেন। টাকা না দেওয়ায়, গাওড়া বিলের বাঁধ কেটে বিলেরল পানি প্রবেশ করান এবং মৎস্য চাষের উপকরণ ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ফোনে অভিযুক্ত আনোয়ার হোসনে রকেটের সাথে কথা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বিলটি আমরা চাষ করতাম। বিগত আ’লীগ সরকারের সময় বিলটি হাতছাড়া হয়ে গিয়েছিল। ৫ আগস্টের পর আমরা বিলটি দখল করতে পারতাম কিন্তু আমরা তা না করে জনস্বার্থে বিলটি উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।