, , ।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকা মেট্রো ৭ উইকেটের বড় ব্যবধানে রাজশাহী বিভাগকে পরাজিত করেছে।
বৃষ্টির কারণে সকাল সাড়ে ৯ টার ম্যাচ বেলা পৌনে ১ টায় শুরু হয়। নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে খেলা হয় ৫ ওভার। ঢাকা মেট্রো টসে জিতেফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ৩৩ রানের উপর ভর করে ৩ উইকেটে ৬০ রান সংগ্রহ করে। সাব্বির রহমান ১৫ বল খেলে ৩ টি ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থাকেন। মেহরর ১৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া সাব্বির হোসেন ৪ ও হাবিবুর রহমান ২ রান করেন। নাইমুল হোসেন কোন রান না করেই সাজঘরে ফিরে যান। অতিরিক্ত থেকে আসে ৬ রান। ঢাকা মেট্রোর আরিফ আহমেদ ৬ রানে ২ টি এবং আবু হায়দার ২২ রানে ১ টি উইকেট নেন।
জয়ের জন্য ৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো ৪.৩ ওভারে ৩ উইকেটে ৬১ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয়লাভ করে। দলের পক্ষে মাহফিজুল ইসলাম ১টি ছক্কা ও ৪ টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। এছাড়া আবু হায়দার ৪ বলে ১টি ছক্কার সাহায্যে করেন ৮ রান। অতিরিক্ত থেকে আসে ১০ রান। রাজশাহীর পক্ষে শফিকুল ইসলাম ২৩ রানে ২টি এবং আসাদুজ্জামান ১৭ রানে ১টি উইকেট দখল করেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঢাকা মেট্রোর মাহফিজুল ইসলাম।