সর্বশেষ সংবাদ :

ডেঙ্গুতে শিশুসহ ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৫৮৬

সানশাইন ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ৫৮৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় ৬০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৪ হাজার ৭৪৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৬৮২ জন। এর মধ্যে ৬০ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক নয় শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু (৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। মৃতদের বাকি ৩ জন পুরুষ ও দুজন নারী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৫ জনের মৃত্যু হয়েছে।


প্রকাশিত: September 12, 2025 | সময়: 4:00 am | সুমন শেখ

আরও খবর