সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ১২০ টাকায় পুলিশে চাকরি হলো ১৩ জনের

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে কোন প্রকার ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা। গত বুধবার বিকেল সাড়ে ৫ টায় জয়পুরহাট পুলিশ লাইন্সে এই ফলাফল ঘোষণা করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তালিকায় আরও ৩ প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। তালিকা প্রকাশের পর পরই উত্তীর্ণ প্রার্থীরা আনন্দ ও খুশিতে আত্মহারা হয়ে পড়েন।
জানা গেছে, গত আগস্ট মাসের ১৩ থেকে ১৫ তারিখ জয়পুরহাটে পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। ওই পদে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১ হাজার ২৯৪ জন প্রার্থী আবেদন করেন। এরপর গত ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। তারমধ্যে ২৫ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জেলা পুলিশ।
এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, স¤পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মুল্যায়ন করা হয়েছে। যা চাকরি পেয়েছেন তাদের বেশির ভাগই গরীব ও হত দরিদ্র। অনেকের মাঝে ধারণা আছে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। কিন্তু আমরা সেই ধারণা পাল্টে দিতে চাই।


প্রকাশিত: September 12, 2025 | সময়: 3:55 am | সুমন শেখ

আরও খবর