বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযুক্ত শিক্ষক সাহাবুব আলমের বিরুদ্ধে মঙ্গলবারও শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ করে আন্দোলন করছেন।
তবে অভিযুক্ত শিক্ষককে নিয়ন্ত্রণ বা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অভিভাবকরা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদেরও পদত্যাগ দাবি করে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে তিনি একা পেয়ে তার মুখ চেপে ধরেন। ভয়ে ওই ছাত্রী এখন স্কুলে আসছে না।
অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষক শাহাবুব আলম বিভিন্ন অযুহাতে ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করছেন। তারা দাবি করেছেন, দ্রুত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিক্ষোভ চলাকালে অভিভাবকরা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কারণে তাদের সন্তানরা মানসিকভাবে ভীত ও অসহায় বোধ করছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযোগ স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি (অতিরিক্ত বিভাগীয় কমিশনার) এর কাছে জানানো হয়েছে। তিনি বলেন, “লিখিত অভিযোগে ২ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ নেই। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের বিষয়টি বোঝানো হয়েছে এবং তারা বিষয়গুলো খতিয়ে দেখছেন।