সর্বশেষ সংবাদ :

ভোলাহাটের এক স্কুলে ৯ মাসে বাল্যবিয়ের শিকার ৫৫ শিক্ষার্থী

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ মাসে বাল্যবিয়ের শিকার হয়েছে ৫৫ শিক্ষার্থী। সোমবার প্রায় দুপুর ১২ টার দিকে শিকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন ৯ মাসে আমার বিদ্যালয়ের সিক্স টু এইট এই তিন ক্লাসের মোট ৫৫ জন ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৪। এলাকাবাসী, জন প্রতিনিধি, অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করেছেন।
প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্কুলে ৯ মাসের মধ্যে ৬ষ্ঠ, ৭ম ও ৮ ম শ্রেণি পড়ুয়া ৫৫ জন ছাত্রীর বিয়ে হয়েছে। তিনি বলেন, ঐ ছাত্রীরা দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকায় তাদের খোঁজ খবর নিতে গেলে তাদের বিয়ের ব্যাপারে নিশ্চিত হই। তিনি বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য ভোলাহাট উপজেলায় মোট ২১টি হাই স্কুল রয়েছে।


প্রকাশিত: September 9, 2025 | সময়: 4:31 am | সুমন শেখ