, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী এভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সোমবার বিকেলে বার কাউন্সিলর অ্যাসোসিয়েশন ভবনে আইনজীবীদের বিভিন্ন সমস্যার বিষয় শোনেন এবং পরামর্শমূলক বক্তব্যে দেন তিনি। তিনি বলেন, সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের ট্রেনিং এর ব্যবস্থা এবং সকল সুযোগ সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন দুর্নীতি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা, দেয়া হবে কঠোর শাস্তি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানে থাকবে ন্যায়বিচার। দীর্ঘ এক বছরে কোন গুম খুনের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই ২৪ সংঘর্ষিক নয়। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। খুন-গুমের সাথে জড়িত ব্যক্তির পাশাপাশি অপরাধেরও বিচার হবে।
অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি ও ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি এডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ বার কাউন্সিল ও বিজ্ঞ জিপি জেলা জজ আদালতের সদস্য মাইনুল আহসান পান্না, বিজ্ঞ পিপি জেলা ও দায়রা জজ আদালত রইসুল ইসলাম । বিজ্ঞ পিপি মহানগর দায়রা জজ আদালত আলী আশরাফ মাসুম, াজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা, এডভোকেট বার এসোসিয়েশন ও সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী
সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি মাহফুজুর রহমান মিলন,
সাবেক সিনিয়র সহ সভাপতি, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন আবু মোহাম্মদ সেলিম ও নায়েবে আমীর বাংলাদেশ জামায়েত ইসলাম রাজশাহী মহানগর প্রমুখ।