, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে টিসিবির মালামাল চুরির ঘটনায় বন্ধু ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার কড়ই এলাকায় টিসিবির বন্ধ অফিস থেকে দুই ভ্যান ভর্তি মালামাল চুরি হয়ে যায়। এ সময় এলাকাবাসীর মোবাইল ক্যামেরায় মালামাল চুরি ও ভ্যানে তুলবার দৃশ্য ধারণ হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল থেকে ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সহ কয়েকজন ব্যক্তি টিসিবির কার্যক্রমের মালামাল বহন করছে। সিসিটিভিতে চিহ্নিত কড়ই পশ্চিমপাড়া গ্রামের সজিব ও মনির সহ তাদের সাথে আরও অজ্ঞাত কয়েকজনকে দেখা যায়। এ ঘটনার ভিডিও ফুটেজ স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে প্রশাসনের কাছে পাঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন। ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছেছে।
পরে একই বছরের ২৫ ফেব্রুয়ারি একটি ফেসবুক আইডি থেকে চেয়ারম্যান মনোয়ার হোসেনের নিজ বাড়ির উঠানে টিসিবির মালামাল রাখার একটি ৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। এ ঘটনায় চেয়ারম্যানের জড়িত থাকার অভিযোগ আরও জোরালো হয়।
থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সরাসরি স¤পৃক্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।