, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কবিকুঞ্জের উদ্যোগে শুক্রবার ও কবি ওয়ালী উল ইসলামের ৮৫তম জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। কবিকুঞ্জের সহসভাপতি বীথি মজিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুর হক কুমার।
কবিকুঞ্জের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাওয়াজ প্রামানিক সুমনের উপস্থাপনায় ওয়ালী উল ইসলাম সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিরাজদ্দোলাহ বাহার, কবি আব্দুল আলীম ও কবি সালিম সাবরিন, কবি মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ বাচিক শিল্পী কবি আলমগীর মালেক, কবি সুমন শামস, কবি শামীমা ডেইজি, কবি মনিরুল ইসলাম, কবি আবু হেনা মোস্তফা কামাল, কবি হাবিবুল ইসলাম তোতা, কবি শামীমা নাইস, কবি হাসান হাফিজুর রহমান, কবি দ্বপালী রানী সরকার, কবি হাসিবুল ইসলাম, কবি আব্দুল আওয়াল, কবি সহিষুঞতা, কবি আমিনুর রহমান, কবি আব্দুর রাকিব, কবি শামিনুর রহমান, মাহবুব দুলাল প্রমুখ।