বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রা রুখতে পারবে না। ৪৭ বছরের গৌরবান্বিত পথচলায় বিএনপি বরাবরই গণতন্ত্র ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। এখনও দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বিএনপি বদ্ধপরিকর।
বৃহস্পতবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ধনবাড়ী উপজেলার ১৯ বর্ষপূর্তি ও ২০ তম বর্ষে পর্দাপন উপলক্ষ্যে ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত র্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরোও বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সহ-সভাপতি এম এ মাজেদ বাদল, ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন তারা, জাহিদুল ইসলাম মহব্বত, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ধোপাখালী ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফি রিমু, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের আস্থার প্রতীক। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য র্যালি করলেও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ধনবাড়ী বাসীর কষ্টের কথা চিন্তা করে বিগত ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর মধুপুরকে দুই ভাগে ভাগ করে একটি ধনবাড়ী উপজেলা করে দিয়েছেন এজন্য বিএনপি সহ ধনবাড়ী বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আমরা প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি সেই আলোকেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে বিএনপি।