সর্বশেষ সংবাদ :

নওগাঁয় টাইফয়েডের টিকা পাচ্ছে সাড়ে ৬ লাখ শিশু

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
কর্মশালায় নওগাঁ জেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনার সার্বিক বিষয় উপস্থাপন করেন বক্তারা। এসময় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধী টিকা শতভাগ নিরাপদ। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেশব্যাপী একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু করা হবে। নওগাঁ জেলায় সাড়ে ৬ লাখ উদ্দিষ্ট জনগোষ্ঠিকে এই টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে শিক্ষার্থীদের তালিকা গ্রহন করা হয়েছে। জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে টিকা গ্রহনের জন্য অনলাইনে টিকা নিবন্ধন সম্পন্ন করতে হবে। টিকা গ্রহনের সময় নিবন্ধন কার্ড কেন্দ্রে আনতে হবে। টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সমূহ সহ সকলকে সহযোগিতার আহবান জানানো হয়েছে।
কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা মনির আলি আকন্দ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. ইসকেন্দার, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, বিভিন্ন সরকারিদপ্তরের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।


প্রকাশিত: September 4, 2025 | সময়: 3:46 am | সুমন শেখ