সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ১৪ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বুধবার এ সভার আয়োজন করা হয়।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু।
সভায় সভাপতিত্ব করেন শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আলী এবং সঞ্চালনা করেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন।
সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে দলীয় কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তবে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।


প্রকাশিত: September 4, 2025 | সময়: 3:43 am | সুমন শেখ