সর্বশেষ সংবাদ :

জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকাল দশটা থেকে দিনব্যাপী নেচে গেয়ে উদযাপিত হয়। রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে সংগঠনের সকল জেলা উপজেলার নেতাকর্মী ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন উপস্থিত হয়।
প্রথম অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে সাহেব বাজার জিরোপয়েন্ট মুনলাইন কনভেনশন হলে এসে শেষ হয়।
দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। প্রধান অতিথি ছিলেন আমিরুল ইসলাম কনক প্রফেসর ও ছাত্র উপদেষ্টা (রাবি)।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, আদিবাসী পরিষদের নয় দফা দাবি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে, উচ্চশিক্ষা ও চাকুরী কৌটা নিশ্চিৎ করতে হবে,জাতীয় সংসদ সহ সর্বস্তরে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিৎ করার দাবি জানান বক্তারা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাবেক সভাপতি বাবুল রবিদাস, কেন্দ্রীয় সহসভাপতি রাজকুমার শাও, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র উরাও, সহ-সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, কোষাধ্যক্ষ সূধীর তির্কী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামাল কাদেরী, বিশিষ্ট সমাজকর্মী আফজাল হোসেন, এ্যাডভোকেট হাবিবুর রহমান হাসিবুল বগুড়া সভাপতি বিমল রবিদাস, রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার ও বর্তমান সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, সমাজকর্মী মেরীনা হাঁসদা, গোদাগাড়ী সভাপতি রবিন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।


প্রকাশিত: September 4, 2025 | সময়: 3:42 am | সুমন শেখ