সর্বশেষ সংবাদ :

সামাজিক সংগঠন স্বপ্নবৃত্তের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রির্পোটার: মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের,স্লোগানে সামনে রেখে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবৃত্ত’ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক, জনসচেতনতামূলক কার্যক্রম করে আসছে। গতকাল সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ করেছে। সেই লক্ষ্যে বুধবার, রাজশাহী শিশু একাডেমিতে স্বপ্নবৃত্ত পাঠচক্রের ছাত্র-ছাত্রীগুলো নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। স্বপ্নবৃত্ত পাঠচক্র মূলত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত। ৫০ এর অধিক সুবিধাবঞ্চিত শিশুকে পাঠদান করে হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের সাথে সারা দিন ব্যাপী খেলাধুলা, সংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সহ আনন্দঘন মূহুর্ত উপভোগ করেন সংগঠনের সদস্যরা। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বিভিন্ন স্থানে গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কমসূচির দায়িত্বে ছিলেন সংগঠন এর সাবেক সভাপতি মোসা: মেহেরুন্নেসা মীম। কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, শিশু একাডেমির কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কাদির , রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ জুয়েল কিবরিয়া, নাট্যব্যক্তিত্ব মোঃ সেলিম রেজা, সাবেক সাংস্কৃতিক সদস্য(জ্যাব) মোঃ আফজালুর রহমান সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার।
কার্যক্রমে আর উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মো: সাখাওয়াত হোসেন, সিনিয়র সদস্য আল শাহরিয়ার তাজ, মো: তৌকির আহমেদ, শাম্মী আক্তার, অন্তর আলী, মোঃ রানা হোসেন, আর শাহরিয়ার বাপ্পী, ফরহাদ হোসেন,আয়েশা রাজ্জাক, নাজিউর রহমান, সজীব, মোঃ তুষার আলী, নাহিদ ইসলাম,নাইম হাসান, জয়িতা ,জুমা , জুনায়েদ,সোহান , ফরহাদ, লাম, তৌফিক, তিথী, রাহি সহ প্রমূখ ।


প্রকাশিত: September 4, 2025 | সময়: 3:40 am | সুমন শেখ

আরও খবর