সর্বশেষ সংবাদ :

বোতলের বিনিময়ে চারা বিতরণ রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ ‎‎

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী চারা বিতরণ কর্মসূচি “সবুজ শপথ” সফলভাবে সম্পন্ন হয়েছে। ২রা সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে এই চারা বিতরণ শুরু হয়। এর আগে পহেলা সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে চারা বিতরণ কর্মসূচীর উদ্ভোধন হয়। সমাপনী দিনে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ যহুর আলী, উপধাক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ সেরাজ উদ্দীন। ‎এছাড়াও, উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসাঃ নাসিমা খাতুন সহ উদ্ভিদবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
‎এ সময় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ যহুর আলী সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের হাতে ঔষধি গাছ তুলে দেন এবং বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন। তিনি বলেন চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ কি কি ভূমিকা রাখে তা বর্ণনা করেন। বাংলাদেশ যে এলার্মিং সিচুয়েশনে আছে সে সম্পর্কে অবগত করেন এবং বেশি বেশি গাছ লাগাতে উদবুদ্ধ করেন। ‎এছাড়াও, অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ফুলজ, ফলজ, বনজ ও ঔষধি জাতীয় চারা তুলে দেয়া হয়। দুই দিনে মিলিয়ে প্রায় ৪০০ চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসূচতে ছিল হরতকি, লোহাকাঠ, অর্জুন, পাকিস্তানি শিমুল, ছাতিম, জাইতুন, কড়াই, শিউলি, কাঞ্চন, ঝাওগাছ সহ অনেক বনজ ও ঔষধি জাতীয় চারা। শিক্ষার্থীরা খালি প্লাস্টিক বোতল জমা দিয়ে চারা সংগ্রহ করে, যা প্লাস্টিক পুনঃব্যবহার ও পরিবেশ সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এই ধরনের আয়োজন শুধু গাছ লাগানোর উৎসাহই দেয় না, বরং প্লাস্টিক বর্জ্য কমানোতেও কার্যকর ভূমিকা রাখে। ‎আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত হবেন এবং পরিবেশ রক্ষায় আরও ভূমিকা রাখবেন।


প্রকাশিত: September 3, 2025 | সময়: 4:06 am | সুমন শেখ