সর্বশেষ সংবাদ :

তাহেরপুর ও মোহনপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপি ও মোহনপুর উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে তাহেরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হরিতলা মোড়ে এক পথসভায় মিলিত হয়।
তাহেরপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কাইজার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টু। পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতী, ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হোসেন, রহিদুল ইসলাম, পৌর যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবনেতা নাসিম রেজা সুজন, স্বেচ্ছাবেক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক আলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, কলেজ সভাপতি ওহাব সরদার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাদের মধ্যে আব্দুর রউফ হিটলার, জহুরুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সালাম পারভেজ, যুবদল নেতা মোশারফ হোসেন রতন, মামুনুর রশিদ মামুন প্রমূখ।
এদিকে, মোহনপুর সংবাদদাতা জানান, রাজশাহীর মোহনপুর উপজেলায় মঙ্গলবার বিকালে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে। ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শামসুজ্জোহার শাহীন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক চেয়ারম্যান কাজিমুদ্দিন, কৃষক দলের আয়বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব করিম মন্ডল, যুবদল নেতা মির্জা শওকত, সিনিয়র শাহরিয়ার সাজ্জাদ, শাহরিয়ার সাজ্জাদ, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আলোচনা সভা শেষে একটি বিশাল র‌্যালি রাজশাহী নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করে।


প্রকাশিত: September 3, 2025 | সময়: 4:02 am | সুমন শেখ

আরও খবর